Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরানের ছড়া জিৎ সঙ্ঘের উদ্যোগে ত্রিমোহিনী এলাকায় স্যানিটাইজেশন


করোনার সংক্ৰমন ক্রমেই বেড়ে চলেছে। লকডাউন শিথিল করা হলেও থাকছে সামাজিক বিধিনিষেধ। নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। ইতিমধ্যেই বাজার ঘাট খুললে যাওয়ায় প্রতিদিনই সেখানে জনসমাগম হয়, যা বর্তমান পরিস্থিতিতে রীতিমতো ভয়ের কারন। আর এইসব ভেবেই দিনহাটা ২ নং ব্লকের ত্রিমোহিনী প্রাথমিক বিদ্যালয় সহ পার্শ্ববর্তী এলাকা স্যানিটাইজ করল ত্রিমোহিনী পরানের ছড়া জিৎ সংঘের সদস্যরা।

মঙ্গলবার জিৎ সংঘের সদস্যরা নিজ উদ্যোগে পার্শ্ববর্তী এলাকা স্যানিটাইজ করে। ত্রিমোহিনী প্রাথমিক বিদ্যালয়, পার্শ্ববর্তী বাজার, রাস্তাঘাট সহ বেশকিছু স্থানীয়দের বাড়িতেই জীবাণুনাশক স্প্রে করেছে তারা। সেসময় পথচলতি গাড়ি থামিয়েও স্প্রে করতে দেখা গেছে যুবকদের।


সংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জন কুমার রায়, কুন্তল রায় অধিকারী, বাধন কুমার সাহা, সুজয় রায়, সৌরভ কুমার সাহা, বিশ্বজিৎ সাহা, রাজা অধিকারী, স্বপন অধিকারী, শুভঙ্কর রায় প্রমুখ। প্রত্যেকেই হাতে হাত লাগিয়ে কাজ করেছেন। সংঘের তরফে জানানো হয়, "বর্তমান পরিস্থিতিতে নিজেদেরকেই এগিয়ে আস্তে হবে নিজের ও পার্শ্ববর্তী এলাকার সুরক্ষার জন্য। এইসব ভেবেই আমাদের এই সিদ্ধান্ত।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code