মা আসছে ...

ট্রেনিংয়ের সময়েই ভেঙে পড়ল বিমান ! প্রাণ হারালেন দুই পাইলট


বিমান চালানোর ট্রেনিং-এই প্রাণ গেল দুই পাইলটের। সোমবার বিমান চালানোর প্রশিক্ষনের সময় ওড়িশার ধেনকানল জেলায় ভেঙে পড়ে একটি বিমান। দুর্ঘটনায় একজন ক্যাপ্টেন ও একজন ট্রেনি পাইলটের মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। 

জানা গেছে, ওড়িশার বিরাসল এয়ারস্ট্রিপে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাণ হারিয়েছেন বিহারের বাসিন্দা ক্যাপ্টেন নাম সঞ্জীব কুমার ঝা ও তামিলনাডুর বাসিন্দা ট্রেনি পাইলট আনিস ফাতিমা। মৃতদেহ ময়না তদন্তের জন্যয পাঠানো হয়েছে বলেই জানা গেছে। 

কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্তে শুরু হয়েছে বলেই জানা গেছে।

 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in