Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঐতিহাসিক হুল দিবস পালন করলো গাজল থানা


সুজাতা ঘোষ, বাগডোগরা:
আজ ঐতিহাসিক হুল দিবস।প্রতিবছর ৩০শে জুন পালিত হয় এই দিবস । আবার এই দিবস সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবেও পরিচিত । ইতিহাসটা প্রায় ১৬৫ বছরের পুরোনো । সালটা ছিল ১৮৫৫। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আদিবাসী কৃষকেরা। সিধু-কানুর ও বিরসা মুন্ডার নেতৃত্বে হয় আদিবাসীদের বিদ্রোহ । এটিই ইংরেজদের দেশ থেকে বহিষ্কার করার প্রথম সঙ্ঘবদ্ধ আন্দোলন ।পরে কানুকে ফাঁসি দেওয়া হয় আর সিধুকে গুলি করে মেরে ফেলেন ইংরেজ সিপাহিরা । তাদেরই স্মরনে প্রতিবছর পালিত হয় হুল দিবস ।


বীর শহীদদের স্মরণে এদিন গাজল থানার পক্ষ থেকে বামনগোলা মোড়ে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করলেন মালদা জেলার ডিএনটি ও ডিএসপি অফিসার সহ গাজল থানার পুলিশকর্মীরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code