Latest News

6/recent/ticker-posts

Ad Code

লাভের আশায় মেলায় পশরা সাজাতে এসে সঙ্কটে ভিন রাজ্যবাসী


লাভের আশায় মেলায় পশরা সাজাতে এসে সঙ্কটে ভিন রাজ্যবাসী
SER-23,বাঁকুড়া, ৩১মে,

করোনা সংক্রমণ ঠেকতে দফায় দফায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে লকডাউন।আর এই লকডাউনের জেরেই বাঁকুড়ার দুর্লভপুরে প্রায় আড়াই মাস ধরে আটকে রয়েছে একদল ভিন রাজ্যবাসী।তাদের মধ্যে কেউ এসেছে বিহার থেকে, কেউবা ঝাড়খন্ড থেকে । এছাড়াও আটকে রয়েছে রানীগঞ্জ , জামুড়িয়া এবং আসানসোলের বেশ কিছু নাগরদোলাকর্মী ও দোকানদাররা।

স্থানীয় সূত্রে জনাযায়, প্রতিবছর দোল পূর্ণিমার সময় শ্মশানকালী পুজো উপলক্ষে গঙ্গাজলঘাঁটির ডি. ভি. সি তাপবিদ্যুত কেন্দ্র সংলগ্ন একটি ফাঁকা ময়দানে মেলা বসে । আর এখনেই মেলা করতে এসে লকডাউনে আটকে পড়েছে ভিনরাজ্যবাসী এবং জেলাবাসীরা । 

প্রতি বছরের মতোই এবছরও এক টুকরো বাড়তি রোজগারের আশা নিয়ে তারা ছুটে এসেছিল দুর্লভপুর মেলায়। মেলা শুরু হওয়ার দিন কয়েক পরেই লকডাউন ঘোষণা ।আর এই লকডাউন তাদের এই আশাকে ভঙ্গ করে দিয়েছে টানা আড়াই মাস চালানোর পর যেটুকু ছিল টাকের কড়ি তাও আজ নিঃশেষ ।স্থানীয়রা যে যা দেয় তা দিয়েই চলছে দিনযাপন।

মালিক তরফ থেকে প্রতিবেশি জেলা থেকে আসা ব্যক্তিদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও, নতুন করে লকডাউন চরম সমস্যায় ফেলেছে বিহার, ঝাড়খন্ড ও জামসেদপুর থেকে আসা মানুষ গুলিকে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code