Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী সপ্তাহেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি হবে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার



করোনা কড়াল গ্রাসে বিশ্ব। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ। এখনও আবিষ্কার হয়নি প্রতিষেধক। তাই মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হ্যান্ড হাইজিন করাই মূল অস্ত্র বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরেও যেন রক্ষে মিলছে না করোনা থেকে। সম্প্রতি আরও এক উদ্বেগজনক কথা জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম ঘ্রেবেসিয়াস। 

বর্তমানে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ লক্ষ ৫ হাজার ৭১। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ১০৫ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৭ লক্ষ ২১ হাজার ৫৫৭। 

আগামী সপ্তাহেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি পার করবে। এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব আধানম ঘেব্রেসিয়াস। 

তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই আমরা ১ কোটি সংখ্যায় পৌঁছে যাব। ভ্যাকসিন ও ওষুধ নিয়ে যাবতীয় গবেষণা ও পরীক্ষা সত্ত্বেও এই সংখ্য়া বেড়েই চলেছে। তিনি মনে করিয়ে দেন, এই মুহূর্তে আমাদের হাতে যা যা হাতিয়ার রয়েছে তা দিয়েই সংক্রমণকে নিয়ন্ত্রণ ও প্রাণ বাঁচাতে আমাদের জরুরি ভিত্তিতে দায়িত্ব তুলে নিতে হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code