Advertisement

৫ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল স্টাফ সিলেকশন কমিশন

Advertisement

৫ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল স্টাফ সিলেকশন কমিশন৷ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও দিল্লি পুলিশে মোট ১ হাজার ৫৬৪ জন সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হবে। প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের সাব-ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এন্ড সেন্ট্রাল আর্মাড ২০২০-নিয়োগ বিধির মাধ্যমে৷

শূন্যপদঃ সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের মোট শূন্যদ 91 male +78 female৷ 
সাব-ইন্সপেক্টর ডিউটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 1 হাজার 72টি, 
বর্ডার সিকিউরিটি ফোর্সে 244টি, 
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৪৩টি, 
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 20টি, 
সশস্ত্র সীমা বলে ১৬টি শূন্যপদ রয়েছে । 

শিক্ষাগত যোগ্যতাঃ সবক্ষেত্রে যেকোনও শাখায় স্নাতক হতে হবে প্রার্থীকে৷ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে পুরুষ প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷

বয়সঃ প্রার্থীদের বয়স হতে হবে ১-১-২০২১ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি প্রার্থীরা পাঁচ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন৷ একই সঙ্গে প্রাক্তন সেনা কর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন৷ বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করতে চাইলে ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন৷

দৈহিক মাপজোখঃ ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ১৭০ সেন্টিমিটার হতে হবে৷ বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেন্টিমিটার হতে হবে৷ মেয়েদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে৷ উচ্চতা অনুযায়ী হতে হবে ওজন৷ দৃষ্টিশক্তি তুখর হওয়া প্রয়োজন৷ রং চেনার ক্ষমতা থাকতে হবে৷

আবেদনঃ  চাকরিপ্রার্থীদের অনলাইনে দরখাস্ত করতে হবে ssc.nic.in এই ওয়েবসাইট থেকে৷  আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে৷ আবেদন করতে  ১০০ টাকা ফি জমা দিতে হবে৷ 

বিস্তারিত জানতে নোটিফিকেশনটি ডাওনলোড করে নিন- PDF 


Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ