Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাজ পড়ে ৬ জনের মৃত্যু, আহত ২



মুর্শিদাবাদের  ভরতপুর  ও সাগরদিঘিতে  বাজ  পড়ে ৬ জনের মৃত্যু। বাজ পড়ে সাগরদিঘিতে আহত ২ জন। মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। 

জানা গেছে, সাগরদিঘিতে খেতে পাঁচ জন কাজ করছিলেন। হঠাত্‍‌ বজ্রবিদ্যুত্‍‌-সহ বৃষ্টি শুরু হলে, তাঁরা সেখানকার এক পাম্পহাউসে আশ্রয় নেন। সেখানেই বাজ পড়ে। ঘটনাস্থানেই মারা যান ৩ জন। ২ জন জখম হন। মৃতদের নাম সমীর মণ্ডল (৩০), ভারতী মণ্ডল (৪০) ও শিবরাম মাহাতো (৪৫)। জখম রাজবুলা মণ্ডল ও তেতরি মাহাতোকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে খেতে কাজ করে বাড়ি ফেরার সময় ভরতপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। গ্রামবাসীরা তাঁদের সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ইমতিয়াজ আলম (১৯), মতিচাঁদ আলি (৩৭) ও শেফালি শেখ (৫৫)।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code