Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইপিএল খেলার সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন অভিযোগ স্যামি-র


আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় উত্তাল গোটা বিশ্ব। প্রতিবাদে সরব সাধারন মানুষ, সেলিব্রিটি থেকে ক্রীড়া দুনিয়াও। শুধু আমেরিকায় নয় ভারতেও বর্ণ বৈষম্যের স্বীকার হতে হয়েছে বলেই অভিযোগ স্যামির। 

ভারতে আইপিএল খেলার সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করলেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি।

স্যামি জানালেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় গ্যালারি থেকে ভেসে আসত বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। এমনকি তাঁর অভিযোগ শ্রীলঙ্কার পেসার থিসারা পেরেরাও কটাক্ষের শিকার হয়েছে। 

মূলত হিন্দি ভাষায় কটাক্ষ করায় সেই শব্দের সঠিক মানে বুঝতে পারতেন না তাঁরা। তবে শনিবার তার অর্থ জানতে পেরে ব্যাপারটা প্রকাশ্যে আনেন স্যামি।

স্যামি সোশ্যাল মিডিয়ায় জানান, খেলার মাঠে তাঁকে উদ্দেশ্য করে উড়ে আসত ‘কালু’ শব্দটি। প্রথমে তিনি ভাবতেন, হয়তো শক্তিশালী কৃষ্ণাঙ্গ হিসেবে তাঁকে এমনটা বলা হয়। তবে শনিবার তিনি অর্থ জানতে পারেন, আসলে তাঁকে ও পেরেরাকে ‘বিদ্রুপ’ করা হয়েছিল। 
 
এর আগে বর্ণ বৈষম্য নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিল ক্রিস গেইল ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোড্ডা গণেশও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code