SER 21দিনহাটা:- করোনা মহামারীর মধ্যে রামধনু সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী পৌছে গেছে দিনহাটায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।
এবার রামধনু গোষ্ঠীকে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল। তারা সোসাল মিডিয়ার মাধ্যমে একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছে যেখানে রামধনুর সাথে যুক্ত শিল্পীরা তাদের শিল্প কর্ম মানুষের মধ্যে পৌছে দিয়ে তার বিনিময়ে অর্থ সংগ্রহ করে সেই অর্থে ত্রাণ পৌছে দেবে আম্ফান বিধ্বস্ত মানুষের মধ্যে।
তাদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে নিউরন ও অন্তরাল নামক দুটি ফেসবুক পেজের সদস্যরা।

রামধনুর যুগ্ম সম্পাদক- সোহেল রহমান সরকার ও মৃগাঙ্ক সরকার জানান করোনা ও আম্ফানের মত বিপর্যয়ে মানুষের পাশে দাড়ানো আমাদের সামাজিক কর্তব্য। তাই আমরা এই রকম একটি উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি মানুষ আমাদের পাশে থাকবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ