Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাকিস্তানকে কড়া বার্তা ভারতের


  • দিল্লিতে পাক হাইকমিশনে কর্মী সংখ্যা অর্ধেক করে ফেলতে হবে
  • ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যাও অর্ধেক করে ফেলার সিদ্ধান্ত 
পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। এক সপ্তাহের মধ্যে দিল্লিতে পাক হাইকমিশনে কর্মী সংখ্যা অর্ধেক করে ফেলতে হবে বলে জানালো ভারত। পাক কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডেকে জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক৷ পাক দূতাবাসের কর্মীদের চরবৃত্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে আসা এবং জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তাদের যুক্ত থাকার প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷

এছাড়াও, বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে অপহরণ এবং তাঁদের উপরে পাক এজেন্সিগুলির নির্মম অত্যাচারের ঘটনাও এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ। 

বিদেশমন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, 'পাকিস্তান এবং তাদের আধিকারিকদের আচরণ ভিয়েনা কনভেনশন এবং কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের সঙ্গে কী ব্যবহার করা হবে তা নিয়ে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী৷ বরং তা সীমান্তের ওপার থেকে সন্ত্রাস এবং হিংসায় মদত দেওয়ার নীতিকেই প্রতিষ্ঠিত করে৷' 

পাশাপাশি, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যাও অর্ধেক করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code