Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা চিকিৎসায় প্রোটোকল মনিটরিং টিম গঠন রাজ্য স্বাস্থ্য দফতরের


দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ বাড়ছে উদ্বেগ। দীর্ঘ লক ডাউন চালালেও বাগে আনা যায়নি করোনা। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসা, করোনায় মৃতদেহ নিয়েও একাধিক অভিযোগ উঠেছে। এবার, সেই অভিযোগ গুলো যেন না ওঠে এরজন্য গঠিত হয়েছে পরিদর্শন দল। 

রাজ্য স্বাস্থ্য দফতর করোনা চিকিৎসায় প্রোটোকল মনিটরিং টিম গঠন করল। তিন জন করে সদস্য নিয়ে মোট দুটি টিম তৈরি করা হয়েছে বলে জানা গেছে। 

ওই টিমের কাজ হবে সমস্ত কোভিড হাসপাতাল বা যেসব হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা চলছে সেখানে আচমকা পরিদর্শন। রোগীদের চিকিৎসা প্রোটোকল মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। পাশাপাশি, হাসপাতালে কোভিড রোগীর মৃত্যু হলে এই সংক্রান্ত মেডিক্যাল রেকর্ড খতিয়ে দেখবে কমিটি। 

করোনা আক্রান্তের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিদর্শন করবেন কমিটির সদস্যরা। করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের কো-মরবিডিটি আছে তাঁদের কো-মরবিডিটির চিকিৎসা হচ্ছে কি না তাও খতিয়ে দেখবে এই টিম। করোনা চিকিৎসায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের একাধিক দায়িত্বহীনতার অভিযোগ উঠেছিল। সেইসব অভিযোগ এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code