উত্তরের গুণী সুজন সুনীল সাহা
শুভাশিস দাশ
আজকে যাঁর কথা বলবো তিনি উত্তরের বিশেষ পরিচিত মুখ কবি সম্পাদক সুনীল সাহা । সাহিত্যের নানা ক্ষেত্রেই তাঁর বিচরণ । স্কুল জীবন থেকেই লেখালিখির শুরু । তবে নাটকের প্রতিও তাঁর আগ্রহ ছিল প্রবল ।
উত্তরের সাহিত্য চাতালে তাঁর সম্পাদিত পত্রিকা নবলিপি এবং কৈশোর এক অনন্য নজির সৃষ্টি করেছে ।
কবিতা গল্প এবং গদ্য সাহিত্যের নানা দিক তিনি সাবলীল ভাবে লিখে যান ।
ছোট বড় মাঝারী পত্রপত্রিকায় তিনি লিখে চলেছেন ।
প্রকাশিত হয়েছে তাঁর বেশ কটি বই ।
তাঁর সম্পাদিত গল্প ইদানিং সাহিত্যের এক অন্যতম দলিল এটা অনায়াসে বলা যায় । নতুন প্রতিভাকে তিনি তাঁর পত্রিকায় তুলে ধরেন এটা তাঁর একটা মহৎ গুন । এই বয়সেও তিনি নিরলস ভাবে সাহিত্যের অঙ্গনে দাপিয়ে বেড়ান ।
সুনীল সাহা তাঁর সাহিত্য এবং সম্পাদনার কাজে আরো এগিয়ে যান এই কামনা রইলো ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us