উত্তরের গুণী সুজন কবি অমিত কুমার দে
শুভাশিস দাশ
শৈশব যখন খেলার মাঠে দুরন্তপনায় ব্যস্ত থাকে ঠিক সেই সময় দিনহাটায় যে শৈশব সাহিত্য কর্ম নিয়ে ব্যাস্ত থেকেছে তিনি আজকের উত্তরের গুনী সুজন অমিত কুমার দে ।
বাড়ির সাহিত্য পরিবেশ তাঁকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে ।
কিশোর বয়স থেকে পত্রিকার সম্পাদনা করে আসছেন । আমার মনেহয় এতো ছোট বয়সে তখনকার দিনে এরকম সাহিত্য মনা শৈশব ছিল বিরল ।
নব পল্লব নামে একটা পত্রিকা বের হতো অমিত কুমার দে র সম্পাদনায় । তাতে কে লেখেন নি ? বাংলা সাহিত্যের অনেক বিশিষ্ট জন এতে লিখেছেন ।
অমিত কুমার দে শুধু কবি নন , তিনি সাহিত্যের নানা দিকে সাবলীল ভাবেই বিচরণ করেন ।
এক দশক থেকে তিনি চিকরাশি নামে একটি ব্যতিক্রমী পত্রিকা বের করছেন ।
ছোট বড় মাঝারি এবঙ দৈনিক গুলোতে তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে ।
তিনি আকাশবাণীর গীতিকারও ।
তাঁর বেশ কটি কবিতা এবঙ ছড়ার বই প্রকাশিত হয়েছে ।
শিক্ষকতার পাশাপাশি সাহিত্য সাধনায় মগ্ন এই কবির কলম চলতে থাকুক জোর গতিতে এই শুভ কামনা রইলো আমাদেরও ॥
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us