উত্তরের গুণী সুজন কবি বেনু সরকার
শুভাশিস দাশ
ডুয়ার্সের নিসর্গ নিয়ে যাঁর কবিতা হৃদয়ে ঝড় তোলে তিনি উত্তরের বিশিষ্ট কবি বেনু সরকার । আদ্যোপান্ত সাদাসিধে এই কবি ছোট বেলা থেকেই লেখার সাথে যুক্ত ।
উত্তরবঙ্গ থেকে যে কজন কবিতার প্রতিনিধিত্ব করেন বেনু সরকার তাঁদের একজন । লিখেছেন প্রচুর । তাঁর কবিতার বই তিস্তা জংশনে ভোর কবিকে চিনিয়ে দিতে সাহায্য করে ।
এই বঙ্গ তো বটেই দুই বাংলার ছোট বড় অনেক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে । শিক্ষক জীবন থেকে অবসর নিয়েছেন অনেকদিন কিন্তু কবির কলম চলছে ।
শুধু কবিতা লিখেই থেমে থাকেননি তিনি আলিপুরদুয়ারের সাহিত্য সংস্কৃতির চাতালে একজন বরণীয় মানুষ ।
তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ' বিনিদ্র '-দেখতে দেখতে পাঁচ দশক পেরিয়ে গেছে এই পত্রিকা টি ।
কবি , আপনি সুস্থ থাকুন । আপনার কলম চলুক এই কামনা রইলো ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us