Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশ ফাউন্ডেশন এর ময়নাগুড়ি ইউনিটের মানবিক উদ্যোগ


রাহুল আলম, ময়নাগুড়িঃ 
করোনার জেরে জারি লক ডাউনে কমবেশি সকলের পকেটেই পড়েছে টান। সমাজের বেশ কিছু পরিবার অসহায় পড়েছে। মূলত, যারা দিন এনে দিন খায় সেসকল পরিবার অত্যন্ত কষ্টের সাথে জীবন-যাপন করছে। সেই করুন চিত্র বারেবারে ফুটে উঠছে। সেইসব পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বহু সংস্থা। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল "প্রকাশ ফাউন্ডেশন" এর ময়নাগুড়ি ইউনিট।

রবিবার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি রোড এলাকায় স্থানীয় হরি মন্দির প্রাঙ্গনে ৩৬টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল ৩ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ২৫০ গ্রাম সোয়াবিন, ১ কেজি আলু ও একটি লবনের প্যাকেট দেওয়া হয়। পাশাপাশি, এদিন ২৫ জন শিশুর হাতে ৫০০ মিলিলিটার দুধের প্যাকেট এবং বিস্কুটের প্যাকেট দেওয়া হয়। 

এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে যেমন খুশি ইউনিটের সকলে তেমনি প্রাপকরাও বেশ খুশি। "প্রকাশ ফাউন্ডেশন" এর ময়নাগুড়ি ইউনিটের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বিশিষ্ট মহল।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code