Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাধারন মানুষকে কি কি মেনে চলতে হবে চতুর্থ দফার লক ডাউনে, জেনে নিন


চতুর্থ দফায় লক ডাউন জারি হচ্ছে প্রধানমন্ত্রীর জাতির উদ্দ্যেশে ভাষণে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। গতকাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ৩১শে মে পর্যন্ত লক ডাউন জারি রাখার ঘোষণা হয়েছে। পাশাপাশি, একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। বেশ কিছু বিষয়ে ছাড় মিললেও কিছু কিছু বিষয়ে ছাড় মেলেনি। কী খোলা থাকবে, কী বন্ধ থাকবে সেগুলির পাশাপাশি সাধারণ মানুষকে কোন কোন নিয়ম মেনে চলতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে।

নতুন গাইডলাইন অনুযায়ী সাধারন মানুষকে কি কি মেনে চলতে হবে দেখে নিন এক নজরে -
  • যে কোনও পাবলিক প্লেস বা কর্মস্থলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।
  • পাবলিক প্লেসে বা যানবাহনে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে।
  • রাস্তায় বা পাবলিক প্লেসে থুতু ফেললে তা শাস্তিযোগ্য অপরাধ হবে, হবে জরিমানাও।
  • প্রকাশ্যে গুটখা, পান, তামাক, মদ খাওয়া নিষেধ।
  • দোকানগুলিতে একজনের থেকে অপরজনের ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। একসঙ্গে পাঁচজনের বেশি দোকানে আসতে দেওয়া যাবে না।
  • যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করতে হবে।
  • অফিস বা যে কোনও জায়গায় প্রবেশ করার সময় ও বেরনোর সময় স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে ও তাপমাত্রা মাপতে হবে।
  • অফিসে দুই কর্মীর মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে ও দুটি শিফটের মধ্যে তফাত্‍ রাখতে হবে।
  • কর্মস্থল ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। বিশেষত দরজার হ্যান্ডেলের মত যেসব জায়গায় মানুষ স্পর্শ করে, সেগুলি পরিস্কার রাখতে হবে।
  • বিয়ে বা অন্য কোনও জমায়েতে সোশ্যাল ডিসট্যান্সিং থাকতে হবে। সর্বাধিক ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না।
  • শেষকৃত্যে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। তাদের মধ্যেও সামাজিক দূরত্ব মানতে হবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code