কৃষ্ণনগর সংলগ্ন ধোপাপাড়া বারোয়ারী প্রাঙ্গনে এলাকার কিছু দামাল মুখ দুস্থমানুষের পশে দাঁড়াতে বারোয়ারীর মাঠে বসিয়েছিলো বিনা পয়সার সব্জীবাজার। স্থানীয় যুবকরা মিলে উদ্যোগ নিয়ে পরিচিতদের সহোযোগিতায় ৭৩০ জন দুঃস্থ্য মানুষ কে একটু সহযোগিতার চেষ্টা।
১৫ রকমের সব্জির বাজার বসলো, এই কর্মসূচিতে।ডাটা, কুমড়ো,লেবু, এঁচোড়,হরেক রকম সব্জীর আয়োজন ছিলো এখানে,মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মত।উদ্যোক্তাদের একজন বললেন এই লকডাউনের সময় আমরা এইসব খেটে খাওয়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি।আমরা অনেক দিন ধরেই এই ত্রান দিয়ে আসছি, আগামীদিনে এইসব মানুষের পাশে আরও বেশী করে থাকবো।
বাড়িতে গিয়ে সার্ভে চালানো হয় সঠিক দুঃস্থ মানুষ কে কূপণ দিয়ে আসা হয় বাড়ি বাড়ি গিয়ে। উপস্থিত ছিলেন ডাঃ অভিজিৎ ঘোষ। লায়ন্স ক্লাব কৃষ্ণনগর সম্পর্কের IPP উৎপল চক্রবর্তী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us