সাহেবগঞ্জ থানার অন্তর্গত গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রত্যন্ত অঞ্চলের গড়ে ওঠা একটি ক্লাব স্টার ক্লাব। করোনা বিপর্যয় কালীন পরিস্হিতিতে এগিয়ে এলা ক্লাব সদস্যরা। তারা গতকাল থেকে ক্লাবের পক্ষ থেকে সাধারণ মানুষ ও পথচারীদের হাতে মাস্ক তুলে দেন। সেই সাথে স্যানিটাইজারের ব্যবহার ও স্যোশাল ডিস্ট্যান্স বজায় রেখে মানুষ যাতে চলে তার পরামর্শ দেন।
ক্লাব সদস্যদের বক্তব্য একটা মাস্ক যেহেতু বেশি দিন চলে না তাই তাদের এই বিতরন প্রক্রিয়া চলতে থাকবে।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



Connect With Us