Latest News

6/recent/ticker-posts

Ad Code

কালোবাজারি রুখতে বাজার অভিযান

কালোবাজারি রুখতে বাজার অভিযান

সমগ্র দেশে লকডাউন এবং কিছু ব্যবসায়ী এই লকডাউনের নিয়ে কালোবাজারি করছেন বলে অভিযোগ। আলিপুরদুয়ার মহকুমা আইনি পরিষেবা সমিতির তরফে আলিপুরদুয়ার দুই নং ব্লকের যশোডাঙ্গা বাজারে বিভিন্ন মুদিখানা,মাছ-মাংস, ফল এবং সব্জির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার দুই নং ব্লক তথা শামুকতলা থানার আইনি সহায়ক শুভাশীষ দেবনাথ এবং উনি সমস্ত দোকানে ঘুরে ঘুরে খোঁজ নেন এবং ব্যবসায়ীদের তথ্যের উপর ভিত্তি করে দামগুলি লিপিবদ্ধ করেন।

সেই সঙ্গে কালোবাজারির অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। আইনি সহায়ক শুভাশিস দেবনাথ জানান, 'আজ যশোডাঙ্গা বাজারে  ক্রেতারা কোনো অভিযোগ করেনি এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ছিল।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code