Latest News

6/recent/ticker-posts

Ad Code

দশম ও দ্বাদশ পরীক্ষার জন্য শিথিল করা হবে লকডাউনের নিষেধাজ্ঞা: অমিত শাহ


লকডাউনের নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে। করোনা মোকাবিলায় লক ডাউনের জেরে স্থগিত হয়ে গেছে বহু পরীক্ষা। দিনের পর দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে লক ডাউন। চতুর্থ দফার লক ডাউনের মাঝেই পরীক্ষা গুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড গুলি। লকডাউনের নিষেধাজ্ঞায় ছাড় দিয়ে পরীক্ষা গুলো নেওয়া যাবে বলেই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 

এদিন, তিনি টুইট করে বলেন, ‘‘বিরাট সংখ্যক পড়ুয়াদের পঠনপাঠনের পরিস্থিতির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাকে লকডাউনের নিষেধাজ্ঞার বাইরে রাখার।'' 

লক ডাউনের নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হলেও মানতে হবে বেশ কিছু নিয়ম। সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে। এটা বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও ফেরার বাসের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।

স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়েছেন, সেই চিঠিও টুইটারে যোগ করেছেন অমিত শাহ। পরীক্ষা কেন্দ্রে সকলের স্ক্রিনিং বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি, কনটেনমেন্ট জোনে কোনও পরীক্ষাকেন্দ্রের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে সরকার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code