Latest News

6/recent/ticker-posts

Ad Code

চতুর্থ দিনেও বড় সাফল্য, উদ্ধার ২৫০ কেজি গাঁজা


একে একে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও বড়ো সাফল্য জলপাইগুড়ি পুলিশের। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির পাহাড় পুরের কাছে একটি ট্রাককে আটক করে ২৫০ কেজি গাঁজা উদ্ধার করলো কোতয়ালী থানার পুলিশ। কাঁচা লঙ্কা, ভুট্টা ও মিষ্টি কুমড়োর পর এবার আলু ও বাঁধাকপি বোঝাই ট্রাক থেকে উদ্ধার হল এই গাঁজা। টানা চারদিনে প্রায় ৬০০ কেজি গাঁজা উদ্ধার করলো জলপাইগুড়ি পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহার জেলার দিনহাটা রোড থেকে এই সব্জি বোঝাই ট্রাকটি আসছিল। আলু ও বাঁধাকপির মধ্যে লুকিয়ে পাচার করার চেষ্টা করছিল গাঁজা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম গালিস্টার সিং ওরফে সঞ্জয়। জানা গেছে, যার আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। সূত্রের খবর, গাঁজা গুলো বহরমপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্ত করছে পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code