Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন ৫.০ নিয়ে খবরকে স্রেফ জল্পনা বলে খারিজ করে দিয়েছে কেন্দ্র


করোনা সংক্রমণের জেরে সারা দেশে চতুর্থ দফায় লক ডাউন চলছে, যার মেয়াদ আগামী ৩১শে মে শেষ হতে চলেছে। এদিকে, ইন্টারনেট-এ ঘুরে বেড়াচ্ছে পঞ্চম দফায় লক ডাউনের খবর। যদিও এ ধরনের খবরকে স্রেফ জল্পনা বলে খারিজ করে দিয়েছে কেন্দ্র। কোনও কোনও খবরে দাবি করা হয়েছে যে,সরকার পরবর্তী পর্বের লকডাউনের চিন্তাভাবনা করছে। ফের জাতীর উদ্দ্যেশে ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। লকডাউন ৫.০ নিয়ে সরকারের অ্যাকশন প্ল্যান জানাবেন। 

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ট্যুইট করে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পঞ্চম দফার লকডাউন সম্পর্কে বিস্তারিত তথ্যের যে দাবি করা হচ্ছে, সেগুলি জল্পনা মাত্র। এ সবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উল্লেখ সঠিক নয় ও দায়িত্বজ্ঞানহীন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code