Advertisement

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের ক্রীড়াসূচি ঘোষণা

Advertisement

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চলতি বছরের ডিসেম্বরে ভারতীয় দলের সফরের ক্রীড়াসূচি প্রকাশ করল। সূচীকে রয়েছে দিন-রাতের টেস্টও। সিএ জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী চার ম্যাচের এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

সূচী অনুযায়ী, ভারত- অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৩রা ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে গব্বায়, পরের টেস্ট ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে। অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বক্সিং ডে ও নিউইয়ার টেস্ট এমসিজি ও সিডনিতে। 

একদিনের সিরিজের তিনটি ম্যাচ হবে পার্থ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-তে।

জানা গেছে সীমিত সংখ্যক দর্শক থাকবে স্টেডিয়ামে। তবে, ভারত থেকে কোনও দর্শক থাকবে না স্টেডিয়ামে। ভারতীয় দল ও সাপোর্ট স্টাফ ও আধিকারিকরা থাকবে।

ভারত- অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে মুখিয়ে আছে মানুষ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ বর্ডার-গাওস্কর ট্রফি (১৯৯৬-৯৭ থেকে) হিসেবে পরিচিত।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in