করোনার আবহে স্কুল কলেজ বন্ধ। বিভিন্ন বোর্ড পরীক্ষার সাথে সাথে স্থগিত হয়েছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এবং JEE মেইন পরীক্ষা। দুই দফায় লকডাউনের পর তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। এই অবস্থায় পরীক্ষা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেল। তবে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে আগামী ৫ মে JEE মেইন এবং NEET পরীক্ষার দিন ঘোষণা করবে বলে3 জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
JEE মেইন পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের ৫, ৭, ৯ ও ১১ তারিখে এবং NEET হওয়ার কথা ছিল ৩ মে। লকডাউনের জন্য পরীক্ষা পিছিয়ে যায় এই দুই পরীক্ষা। আগামী ৫ মে কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক একটি ভিডিও কনফারেন্সে পড়ুয়াদের সাথে কথা বলবেন। এদিনই এই দুই পরীক্ষার দিন ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us