Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রমিক স্পেশাল ট্রেনেই জন্ম নিলো কন্যা সন্তান

credit: twitter

লকডাউনে হঠাৎ স্তব্ধ হয়ে পড়ে সমগ্র ভারতবর্ষ। আটকে পড়েন এক রাজ্যের মানুষ আরেক রাজ্যে। সব থেকে বেশি অসুবিধায় পড়ে শ্রমিক শ্রেণি। অবশেষে তাদের ফেরাতে শুরু হয় শ্রমিক স্পেশাল ট্রেন। 

তবু প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনার খবর উঠে আসছে। উঠে আসছে মৃত্যুর খবর। তবে এই বিষাদের মাঝেই আনন্দের খবর শোনালো ভারতীয় রেল। 

গতকাল এক ট্যুইট বার্তায় রেলমন্ত্রক জানিয়েছে- "ভোপাল থেকে বিলাসপুর যাওয়া শ্রমিক স্পেশাল ট্রেনে, শ্রমজীবী পরিবারের এক গর্ভবতী মহিলাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়ে ট্রেনেই নিরাপদে ডেলিভারি দেওয়া হয়েছে। তিনি একটি  কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, মা এবং শিশুকে চিকিত্সকদের তত্ত্বাবধানে নাগপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।" 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code