'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত IGNOU- এর


করোনার জেরে সারা দেশেই চলছে লক ডাউন। লক ডাউনের জেরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস- আদালত। বাতিল হয়ে গেছে কিছু কিছু পরীক্ষা আবার কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে জারি হয়েছে স্থগিতাদেশ। এই কঠিন পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। 

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেয়াদ শেষের পরীক্ষা আপাতত স্থগিত জারি করলো বিশ্ববিদ্যালয়। ১লা জুন ২০২০ থেকে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। এর জেরেই আপাতত স্থগিত করা হয়েছে সেই পরীক্ষা। পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে পরীক্ষার নতুন সূচী ঘোষণা করবে বলে জানা গেছে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in