Latest News

6/recent/ticker-posts

Ad Code

DYFI দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে ইলেকট্রিক অফিসে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন


DYFI দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে ইলেকট্রিক অফিসে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন

SER-20: লকডাউনে তৈরী হওয়া অর্থনৈতিক বিপর্যয়ে নিম্নবিত্ত ও কিছুটা মধ্যবিত্ত মানুষ বেশী সমস্যার সম্মুখীন হচ্ছে। দোকানপাট, কাজকর্ম বন্ধ থাকায় অনেকের আয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে DYFI দিনহাটা লোকাল কমিটি পাঁচ দফা দাবি নিয়ে দিনহাটা ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দিলো। 

তাদের দাবী গুলি ছিলো:
১) মাসিক ১০,০০০ টাকা পর্যন্ত আয়যুক্ত সমস্ত পরিবারের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে।

২) সমস্ত কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে।

৩) বর্তমান পরিস্থিতিতে আগামী ছয়মাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

৪) গ্রামীন এলাকার ইউনিট প্রতি বিদ্যুৎ বিল ৪.৭৫ টাকা (চার টাকা পঁচাত্তর পয়সা) থেকে কিছুটা কমাতে হবে।

৫) আগামী ছয়মাস বিদ্যুতের বকেয়া বিল জমা দেওয়ার সময়সীমা বাড়াতে হবে।

ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন DYFI দিনহাটা লোকাল কমিটির সম্পাদক অভিনব রায়, সভাপতি উজ্জ্বল গুহ, অপরাজিতা রায়, কল্যাণ ধর এবং মেহবুব আলম।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code