Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংবাদ মাধ্যম গুলির স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে বিজেপি আমলে অভিযোগ কংগ্রেসের


বিজেপি আমলে দেশের গণমাধ্যমগুলির স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, খুন করা হচ্ছে সাংবাদিকদের। ৩ মে গণমাধ্যম স্বাধীনতা দিবসে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করে টুইট কংগ্রেসের। 

কংগ্রেসের তরফে টুইটারে একটি ভিডিও পোস্ট করে সেই ভিডিওতে কংগ্রেসের সাফ বক্তব্য জানিয়েছে- গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে পার্থক্য গড়ে তোলে গণমাধ্যমের স্বাধীনতা। 

সেই ভিডিওতে গত কয়েক বছরে দেশের সংবাদিকদের উপর হওয়া একের পর এক হামলার ছবি তুলে ধরা হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন, করোনার খবর প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। 

বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে আরও দু'‌ধাপ নেমেছে ভারত। ১৮০টি দেশের মধ্যে ১৪২তম স্থানে রয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code