Latest News

6/recent/ticker-posts

Ad Code

পেট্রোল ও ডিজেলে অন্তঃশুল্ক বসালো কেন্দ্র


মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে পেট্রোল ও ডিজেলে অন্তঃশুল্ক।আন্তর্জাতিক বাজারে পেট্রোল, ডিজেলের দাম কমলেও ভারতীয় ক্রেতারা সেই সুবিধা পাচ্ছে না। কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলে বসানো হল অন্তঃশুল্ক।পেট্রোল‌ে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল।সূত্রের দাবি, এর ফলে পেট্রোল, ডিজেলের দামে বিশেষ বদল আসবে না। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সুবিধা ক্রেতারা পাবেন না।
সৌদি আরব ও রাশিয়ার রেষারেষির জেরে একধাক্কায় নেমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। এরজেরেই কমছে জ্বালানির দাম। বিশ্বজুড়ে কোভিড-১৯ দাপট শুরু হওয়ার পরে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বেড়ে গিয়েছে যথেষ্ট পরিমাণে। সেই তুলনায় বিক্রি কমে। আন্তর্জাতিক বাজারে পেট্রল ও ডিজেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশে ওই দু'টি জ্বালানির দাম নির্ধারিত হয়। সুতরাং আন্তর্জাতিক বাজারে পেট্রল, ডিজেলের দাম কমলে আমাদের দেশেও কমবে দাম বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু করোনা মোকাবিলার সময়ে ভারত কম দামে জ্বালানি কিনতে পারলেও সেই সুবিধাটা দিল না ক্রেতাদের।

এই অন্তঃশুল্ক বাড়ানোর ফলে ক্রেতাদের উপরে কোনও চাপ না পড়লেও সরকারের কোষাগারে বাড়তি অর্থ আসবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code