করোনার কারণে থ্যালাসেমিয়া রোগীরা ঠিকমত রক্ত পাচ্ছেন না। এই অতিমারির সময়ে রক্তের সঙ্কট মেটাতে গাড়ির মধ্যে অভিনব রক্তদান।
লায়ন্স ক্লাব অব কৃষ্ণনগর সম্পর্ক এবং ক্লাব নবায়নের যৌথ প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে সম্পন্ন হল থ্যালাসেমিয়া আক্রান্তদের সাহায্যার্থে আয়োজিত রক্তার্পণ শিবির।
কৃষ্ণনগর কলেজষ্ট্রীট সিংদরজা মোড়ে আয়োজিত এই শিবিরে আজ ৪২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। এই অভিনব গাড়িটি একটি রক্ত সংগ্রহশালা, আধুনিক শয্যায় সম্পূর্ণ স্যানিটাইজ ও চারজন করে রক্তদাতা এখানে রক্ত দিতে পারবে।
রক্তের সঙ্কট মেটাতে রক্তদাতাদের কাছে পৌঁছে যাবে এই অত্যাধুনিক গাড়িটি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us