Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় অর্থনীতি বেহাল, বিশ্বের ৬৬তম ধনী ক্রীড়াবিদের তকমা কোহলির


করোনা সংক্রমণ ও তার জেরে চলা লকডাউনের প্রভাব পড়েছে দেশ-বিদেশের অর্থনীতিতে। শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের রোজগার কমেছে। এই তালিকায় সাধারণ আম-আদমি থেকে শুরু করে রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানিও রয়েছেন। যদিও করোনার করাল ছায়া প্রভাব ফেলতে পারেনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির উপার্জনে। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ১০০ জন ধনী অ্যাথলিটদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে একমাত্র ক্রিকেটার হিসেবে জ্বলজ্বল করছে ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম। ৬৬ নম্বরে রয়েছেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন টেনিস সম্রাট রজার ফেডেরার।

ফোর্বস গতবছর ১ জুন থেকে চলতি বছর ১ জুন পর্যন্ত সময়সীমার মধ্যে অ্যাথলিটদের পুরস্কার মূল্য, বেতন ও বোনাস মিলিয়েই আয়ের হিসেব দেওয়া হয়েছে। কোহলি শেষ এক বছরে ২৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯৬ কোটি টাকা। কোহলির এই রোজগারের সিংহভাগই অবশ্য বিভিন্ন ব্র্যান্ডের মুখ হিসেবে। বিরাট কোহলি BCCI থেকে বার্ষিক বেতন হিসেবে সাড়ে ৭ কোটি টাকা পান। এছাড়া গত এক বছরে ম্যাচ ফি ও পুরস্কার মূল্য বাবদ আরও সাড়ে ৭ কোটি টাকা রোজগার করেছেন বিরাট। অর্থাত্‍ এই দুই ক্ষেত্র মিলিয়ে মোট ১৫ কোটি টাকা রোজগার কোহলির। বাকি রোজগার অর্থাত্‍ ১৮১ কোটি টাকা তিনি পেয়েছেন বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে।

প্রসঙ্গত, গতবছরও বিরাট কোহলি এই বিশ্বের ধনীতম ক্রীড়াবিদদের তালিকায় ছিলেন। মোট ১৮৮ কোটি টাকা উপার্জন করে তিনি ছিলেন ১০০ তম স্থানে। এবছর আরও ৮ কোটি টাকা বেশি উপার্জন করে কোহলি তালিকায় ৩৪ ধাপ উঠে ৬৬ নম্বর স্থান দখল করেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code