Latest News

6/recent/ticker-posts

Ad Code

না ফেরার দেশে চলে গেলেন তিস্তাপারের দেবেশ রায়


আরও এক নক্ষত্র পতন। না ফেরার দেশে চলেগেলেন তিস্তাপারের দেবেশ রায়। বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে তেঘরিয়ার কাছে এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। বাগুইআটির দেশবন্ধুনগরের বাসিন্দা ছিলেন তিনি।


১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর পাবনায় জন্ম দেবেশ রায়ের। তাঁর বেড়ে ওঠা উত্তরবঙ্গে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। 


ট্রেড ইউনিয়ন করতেন। যোগাযোগ ছিল শ্রমিক সমাজের সঙ্গে। বাংলা সাহিত্যে অন্য ধারার প্রবর্তন করেছিলেন তিনি। 'যযাতি', 'বরিশালের যোগেন মণ্ডল', 'উদ্বাস্তু', 'নিরস্ত্রীকরণ কেন', 'কলকাতা ও গোপাল' তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। 'তিস্তাপারের বৃত্তান্ত' তাঁকে দিয়েছিল ১৯৯০ সালে সাহিত্য আকাডেমি পুরস্কার।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code