Latest News

6/recent/ticker-posts

Ad Code

পৌরসভা ও থানায় কর্মরত মায়েদের সম্মান ও প্রনাম জানালেন ডাক্তারবাবু ও তাঁর টিম


'মা'-এর কোল পৃথিবীর নিরাপদ স্থান। মেয়েরা হলো মায়েরই জাত । আজ ওয়ার্ল্ড মেন্স্ট্রুয়েসন হাইজিন দিবসে ডা: অজয় মন্ডল ও তার টিমের তরফ থেকে দিনহাটা পৌরসভা এবং দিনহাটা থানা ও দিনহাটা মহিলা থানার সকল ১৮-৪৫ বছর বয়স্ক স্থায়ী ও অস্থায়ী কর্মরত মায়েদের সম্মান ও প্রনাম জানাতে এক কর্মসূচীর আয়োজন করা হয়। 

এদিন, দুপুর ১টা ৩০ মিনিটে দিনহাটা থানা প্রাঙ্গনে কর্মরত স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হয় এরপর, দুপুর ২ টায় পৌরসভা অফিস প্রাঙ্গনে স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হয়। 

দিনহাটা মহিলা থানার প্রোগ্রামে উপস্থিত ছিলেন মহিলা থানার অফিসার ইনচার্জ মিস সুকৃতি তামাং ও তাহার সহকর্মী বৃন্দ। 

পৌরসভার প্রোগ্রামে উপস্থিত ছিলেন নোডাল অফিসাল অসিত বল ,মৌমিতা ভট্টাচার্য্য, অভিষেক ঘোষ , ও পৌরসভার সকল কর্মচারী বৃন্দ। 

পাশাপাশি, টিমের সকলেই উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচীতে। ডা. অজয় মণ্ডল সহ টিমের সকলেই মায়েদের শান্তি, সুখ ও সুস্থতা কামনা করেন। পাশাপাসি, এই কর্মসূচীতেও সাহায্যের জন্য সকলকে ধ্যনবাদ জানান ডাক্তারবাবু। 

দিনহাটার বিশিষ্ট মহল অজয় মণ্ডল ও তাঁর টিমের প্রত্যেকের ভূয়সী প্রশংসা করে তাঁদের আরও এগিয়ে যাওয়ার প্রার্থনা করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code