Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনের জের এপ্রিলে বিক্রি শূন্য মারুতি সুজুকি


করোনা আবহে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। শিক্ষা ব্যবস্থার সাথে সাথে শিল্পপ্রতিষ্ঠান, সব বন্ধ হয়ে আছে। বারবার ধাক্কা খাচ্ছে অর্থনীতি। নিষেধাজ্ঞা জারি হয়েছে ঘরের আসবাবপত্র, গাড়ি, বাড়ি কেনার ওপরে। আর এর জেরেই ২০২০ সালের এপ্রিল মাসে প্রথমবারের জন্য জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়ার একটি গাড়িও বিক্রি হলো না।

আজ মারুতি সুজুকি ইন্ডিয়ার তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের জেরে জারি হওয়া লকডাউনে এপ্রিল মাস বিক্রি শূন্য হিসেবে শেষ করল দেশীয় বাজারে মারুতি সুজুকি ইন্ডিয়া।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code