Latest News

6/recent/ticker-posts

Ad Code

বুঝেশুনে লক ডাউন তুলতে হবে সাবধান করে দিল হু


তৃতীয় দফায় লক ডাউন চলছে ভারতে। ভারতের মতো বহু দেশে করোনার প্রকোপ ঠেকাতে চলছে লক ডাউন। ধাক্কা খাচ্ছে অর্থনীতি। লকডাউন শিথিল না করলে অর্থনীতি মুখ থুবরে পড়বে, এই আশঙ্কাতেই ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রকে ছাড় দিতে শুরু করেছে সরকার। যেসব দেশ লক ডাউন তোলার চিন্তা ভাবনা করছে তাঁদের হুশিয়ার করে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস বলেন, এই সময় সতর্ক না হলে করোনার প্রাবল্য বাড়ার সম্ভাবনা বেশি। পরিস্থিতি যেন এমন না দাঁড়ায়, যে আবার ফিরতে হয় লকডাউনে। তাই ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ দেন তিনি। 

হু-র মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান জানিয়েছেন, 'দ্রুত লকডাউন তুলে নিয়ে ভাইরাস আবার প্রভাব বিস্তার করতে পারে।'

হু আধিকারিক মাইক রায়ানের মত, আগুন যখন ছড়াচ্ছে, তখন ভিন্ন মত পোষণ না করাই ভাল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code