Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩০ হাজারের কম বেতনের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কেন্দ্রের



করোনা আবহে জারি হওয়া লকডাউনে প্রবলভাবে ধাক্কা খেয়েছে অর্থনীতি। দেশের আর্থিক অবস্থার অবনতির সাথে সাথে রুজি-রোজগারে টান পড়া সাধারন আমজনতাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে নতুন পরিকল্পনা নিয়ে এল কেন্দ্রীয় সরকার।

যেসমস্ত সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৩০ হাজার টাকার কম তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো সরকার। কর্মচারীদের সুরক্ষার কথা ভেবে মেডিক্যাল ও ক্যাশের সুবিধাসহ ESI এর সীমা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমমন্ত্রক। এর ফলে অনেক কর্মচারীদেরই সুবিধা হবে।

প্রসঙ্গত, ২০১৬ সাল পর্যন্ত যাদের মাসিক আয় ১৫ হাজার টাকা ছিলো তাঁরাই কেবল এই ESI এর সুবিধা পেতেন। পরবর্তীকালে ২০১৭ সালের জানুয়ারি থেকে সেই সীমা বাড়িয়ে ২১ হাজার করা হয়েছিল। কিন্তু বর্তমান টালমাটাল পরিস্থিতিতে জনসাধারণের সুবিধা ও সুরক্ষার কথা ভেবে সেই সীমা আরো বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হলো বলে জানিয়েছে শ্রমমন্ত্রক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code