Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাস্ক ছাড়া মিলবে না পেট্রোল, সিদ্ধান্ত পেট্রোলিয়াম সংস্থাগুলির

pic source: eastmojo
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এবার পেট্রোলিয়াম সংস্থাগুলো সিদ্ধান্ত নিলো মাস্ক ছাড়া পাম্প থেকে কাউকেই পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। পাম্পের কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিলো অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন। 

সংগঠনের সভাপতি অজয় বনশল জানিয়েছেন, লকডাউন পরিস্থিতিতে পাম্পগুলিকে জরুরিকালীন পরিষেবার আওতায় আনা হয়েছে। এবং সমস্ত পাম্পই ২৪ ঘন্টা খোলা থাকে তাই এখানের কর্মচারীরা অনেক ধরনের গ্রাহকের সংস্পর্শে আসেন প্রতিনিয়ত। তাই তাদের সুরক্ষার কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাস্ক ছাড়া কাউকেই পাম্পে পেট্রোল দেওয়া হবে না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code