সুরশ্রী ব্যানার্জী: করোনায় কাঁপছে গোটা বিশ্ব। ভারতের অবস্থাও বেশ সঙ্কটজনক। চলছে দীর্ঘ লকডাউন। তারই মধ্যে ভারতের চারটি রাজ্য নিজকে করোনামুক্ত রাজ্য ঘোষণা করে দেশবাসীকে স্বস্তির খবর দিলো।
গোয়া এখন সম্পূর্ণ করোনামুক্ত
গোয়ায় ৭৮৮ জনকে করোনা সংক্রমণ বহনকারী ভেবে পরীক্ষা করা হয়েছিল। যাদের মধ্যে ৭ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছিলো। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার টুইটে জানিয়েছেন, গোয়া এখন করোনামুক্ত। গোয়ায় আক্রান্ত সাত জন ব্যক্তিই সুস্থ হয়ে উঠেছেন। অতএব বর্তমানে গোয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা শূন্য। ৩রা এপ্রিল শেষবার রোগী ধরা পড়েছিল, ১৯শে এপ্রিলেই সে সম্পূর্ণ সেরে ওঠে।
A moment of satisfaction and relief for Goa as the last active Covid-19 case tests negative. Team of Doctors and entire support staff deserves applause for their relentless effort. No new positive case in Goa after 3rd April 2020.#GoaFightsCOVID19 @narendramodi
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) April 19, 2020
রাজ্যে কোনো করোনা রোগী না থাকলেও কেন্দ্রীয় সরকারের নিয়ম যথাযথ পালন করবে রাজ্য সরকার। লকডাউনের গুরুত্বকে বুঝে সামাজিক দূরত্ব বজায় রাখবে গোয়া। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এর জন্য গোয়াবাসী, গোয়ার মেডিক্যাল টিম এবং প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এদিন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম-সচিব লব আগরওয়াল জানান, গোয়াতে এই মুহূর্তে কেউ করোনায় আক্রান্ত নেই। তাই গোয়াকে করোনামুক্ত বলে ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
মণিপুর ও অরুণাচলেও জয়ের হাসি
তবে শুধু গোয়া নয়, গোয়ার পাশাপাশি দেশের আরও একাধিক রাজ্যও করোনাকে হারিয়ে দিয়েছে। সোমবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একটি টুইট করে জানান, মণিপুরে এই মুহূর্তে কেউ আর করোনায় আক্রান্ত নেই।
I am glad to share that Manipur is now Corona free.Both patients hv fully recovered and have tested negative.There are no fresh cases of the virus in the state.This has been possible because of cooperation of public &medical staff and strict enforcement of lockdown @PMOIndia
— N.Biren Singh (@NBirenSingh) April 19, 2020
একই পথে হেঁটেছে অরুণাচল প্রদেশও। বিজেপি সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এক ট্যুইট বার্তায় জানিয়েছেন- অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম এবং গোয়া - এই চার রাজ্যে বর্তমানে কোনো করোনা পজিটিভ রোগী নেই।
1. Arunachal Pradesh , Manipur , Sikkim , Goa are 4 states without any positive cases now ..
— B L Santhosh (@blsanthosh) April 20, 2020
2. Dadra Nagarhaveli & Diu Daman and Lakshadweep also free of cases .
3. Positive cases doubling once every 7.5 days . #IndiaFightsCorona
করোনামুক্ত রাজ্য সম্পর্কিত জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: ভারতের কোন কোন রাজ্য নিজেদের করোনামুক্ত ঘোষণা করেছে?
উত্তর: গোয়া, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং সিকিম—এই চারটি রাজ্য নিজেদের সম্পূর্ণরূপে করোনামুক্ত বলে ঘোষণা করেছে।
প্রশ্ন: গোয়ায় মোট কতজন করোনা আক্রান্ত হয়েছিলেন?
উত্তর: গোয়ায় মোট ৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছিল। বর্তমানে তারা সকলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
প্রশ্ন: গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত কী জানিয়েছেন?
উত্তর: মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, রাজ্যে কোনো সক্রিয় করোনা রোগী না থাকলেও লকডাউনের নিয়ম এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে পালন করা হবে।