Latest News

6/recent/ticker-posts

Ad Code

ZOOM কে টেক্কা দিয়ে WhatsApp এর বিশেষ ফিচার


ZOOM অ্যাপ সেফ নয় ঘোষণা হতেই হোয়াটসঅ্যাাপ নিয়ে এল নতুন ফিচার। এতদিন হোয়াটসঅ্যাপে অডিও কল ও একসাথে ৪জনকে ভিডিও কল করা যেত। 

WhatsApp-এর তরফ থেকে জানানো হল একসঙ্গে ৮ জন ভিডিও কলে যোগ দিতে পারবেন। Facebook জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সব WhatsApp গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি এক Facebook পোস্টে WhatsApp থেকে একসঙ্গে আট জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ বলেন, “নিয়মিত 70 কোটি গ্রাহক WhatsApp ও Messenger ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চার জনের পরিবর্তে এবার WhatsApp কলে আট জন যোগ দিতে পারবেন।” 

WhatsApp প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে সব আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকের ফোনে এই ফিচার পোয়ঁছে যাবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code