করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে ২১দিনের লক ডাউন। গৃহবন্দি মানুষ। কাজ- কর্ম নেই তাই সোশ্যাল মিডিয়া চোখে গুঁজেই দিন কাটে সকলের। সেই তালিকা থেকে বাদ যায়নি অভিনেতা অভিনেত্রীরাও। সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি- ভিডিও পোস্ট করে অনবরত অনুরাগীদের মন জয় করেই আসছে।
এদিন, অভিনেত্রী সারা আলি খান তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। আর এই ছবিতে সারা আলি খানকে দুরন্ত ভঙ্গিমায় ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছেন সারা। তিনি নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “হৃদয়, মাথা এবং আত্মায় লকডাউন চলছে না।” সারা আলি খানের এই ছবি অনুরাগীদের মন জয় করেছে এবং তারা নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us