কোভিড-১৯ এর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হয়রানি ও হেনস্থা রোধে তাদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন কে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
হাসপাতাল, যে সমস্ত জায়গায় কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছে এবং যে সব জায়গায় সংক্রমণের আশঙ্কায় কোয়ারিন্টিন করা হয়েছে সেখানেই এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোভিড ১৯ এর স্ক্রিনিং করার জন্য চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা যেখানে যেখানে যাবেন সেখানেও যাতে পুলিশী নিরাপত্তা দেওয়া হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us