করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে ২১ দিনের লক ডাউন। এর জেরে ঘরবন্দি মানুষ। ফলে দিন এনে দিন খাওয়া মানুষ যেমন চাপে পড়েছে তেমনি বিপদে পড়ে গেছে গৃহশিক্ষকরাও। লক ডাউনের জেরে সব প্রাইভেট টিউশন বন্ধ। ফলে মাস হয়ে গেলেও টাকা দেবে না অভিভাবক- অভিভাবিকারা। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন টিউশন পড়িয়ে জীবিকা নির্বাহ করা গৃহশিক্ষকেরা। তাই তারা মুখ্যমন্ত্রী কাছে ভাতার জন্য দারস্থ হচ্ছেন বলে জানা গেছে।
ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির নেতা অমিতাভ কর সংবাদ মাধ্যমকে জানান 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিঠি পাঠাচ্ছি। কিছু ভাতা পেলে গৃহশিক্ষকের পরিবার বাঁচে।'
দিনহাটা মহকুমা প্রাইভেট টিউটর ইউনিটের সম্পাদক শ্রী তপন বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান 'খুব শীঘ্রই দিনহাটা মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বলে নিজেদের দুর্দশার কথা জানাবেন।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
Connect With Us