Latest News

6/recent/ticker-posts

Ad Code

মঙ্গলবার জাতির উদ্দ্যেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


আগামিকাল মঙ্গলবার শেষ হচ্ছে ২১ দিনের লকডাউন। পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্য ৩০শে এপ্রিল পর্যন্ত লক ডাউন বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আরও দুসপ্তাহ লকডাউন ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ভাষণে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী- প্রধানমন্ত্রী বৈঠকে লক ডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গেছে। যার জেরে আর্থিক মন্দার সন্দেহ প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন জীবনের সঙ্গে জীবিকা বাঁচানো গুরত্বপূর্ণ। আর সেই কারণেই এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু কেন্দ্রের তরফে এখনও লক ডাউন বাড়ানোর কথা ঘোষণা করা হয়নি। এখন দেখার আগামীকাল জাতির উদ্দ্যেশে ভাষণ দিয়ে কত দিনের লক ডাউনের কথা ঘোষণা করেন তিনি। 

পাশাপাশি বেশ কিছু আরও ঘোষণাও করতে পারেন প্রধানমন্ত্রী। কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হতে পারে ছাড়, এমনটাই সূত্রে জানা গিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code