Latest News

6/recent/ticker-posts

Ad Code

অক্ষয় তৃতীয়ায় সংকল্প নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


করোনা পরিস্থিতি নিয়ে বেতার অনুষ্ঠান 'মন কি বাত'-এ জাতির উদ্দ্যেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'অক্ষয় তৃতীয়া'-র দিন এই ভাষণে তিনি দেশবাসীকে সংকল্প নেওয়ার পরামর্শ দিলেন। 

এদিন প্রধানমন্ত্রী বলেন, আজ শুভ অক্ষয় তৃতীয়া। এ বছরের অক্ষয় তৃতীয়া সংকল্প নেওয়ার। আমাদের সিদ্ধান্ত-ভাবনা আজ থেকে অক্ষয় হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত আজ থেকে হবে অক্ষয়। দেশের কাছে আজ আছে অক্ষয় ভাণ্ডার।' 

সাথে সাথে তিনি দেশের পরিবেশ নিয়ে ভাবার কথাও বললেন তিনি। তিনি বলেন, ‘আমরা যদি অক্ষয় থাকতে চাই, পরিবেশ নিয়ে ভাবতে হবে। আজকের দিনে নতুন কিছু শুরু করার দিন। আসুন, সবাই মিলে পৃথিবীকে অক্ষয় রাখার সঙ্কল্প নিই।’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code