Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফসলের দাম না মেলায় ফসল ফেলে বিক্ষোভ দেখাল কৃষকেরা


SER-10,ময়নাগুড়ি, ২০ এপ্রিল: ফসলের দাম না মেলায় ফসল ফেলে বিক্ষোভ দেখাল কৃষকেরা।

জানা যায়,জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রাজারহাট বাজারের ফুটবল খেলার মাঠে গত সোমবার ভোরে এবং সকালে সব্জির দাম কম থাকলেও বিক্রি হয়েছিল। করলা এক টাকা বা দুই টাকা দরে আবার টমেটো বিক্রি হয়েছিল দু টাকা বা তিন টাকা দরে কিন্ত একটু বেলা হতেই  আর বড়ো ব‍্যাবসায়ীরা দুই টাকা বা এক টাকাতেও সব্জি কিনতে চাচ্ছেন না।

এ'নিয়ে বড়ো ব‍্যাবসায়ীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে কৃষকেরা এবং তাদের বিক্রি করতে নিয়ে আসার সমস্ত সব্জি রাস্তায় এবং হাটের মাঠে ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।  

বড়ো ব‍্যাবসায়ীরা যে সকল সব্জি সকালে কিনেছিল সেগুলো ফেলে নষ্ট করে দিতে যায় কৃষকেরা। এতে বড়ো ব‍্যাবসায়ী ও কৃষকদের  মধ্যে প্রচন্ড ঝামেলা সৃষ্টি হয় বলে জানা গেছে। 

আর এর ফলে সামাজিক দুরত্বকে তোয়াক্কা না করেই শুরু হয় কৃষক ও ব‍্যাবসায়ীদের ঝামেলা।পরে ময়নাগুড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ এবং হাট কমিটির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code