রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় ত্রাণ তহবিল খুলেছেন। সেই ত্রাণ তহবিলে বারো হাজার টাকা দান করলেন দিনহাটা ২নংব্লকের কৃষক বন্ধু(Farmers Friend)রা। কোচবিহার জেলা শাসকের করণ মারফত সেই টাকা দান করলেন কৃষক বন্ধুরা। কোচবিহার জেলার ২৪২ জন কৃষক বন্ধুর মধ্যে দিনহাটা ২নং ব্লকে ৩১জন কৃষক এই সঙ্কটাপন্ন সময়ে এগিয়ে এসে ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল।
জেলা শাসকের করণে সেই টাকার চেক হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ব্লক কমিটির সভাপতি সফিকুল ইসলাম, সহসভাপতি স্বপন বরকাইত, সম্পাদক অনিল বর্মন,কোষাধ্যক্ষ শচিরানী দেব,বাবলু মোদক প্রমুখ। কৃষক বন্ধুদের এই উগ্যোকে সাধুবাদ জানিয়েছেন জেলাশাসক। অন্যদিকে ব্লকের বিশিষ্ট মানুষেরাও বাহবা দিয়েছেন কৃষক বন্ধুদের এরকম বেনজির উদ্যোগের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us