Latest News

6/recent/ticker-posts

Ad Code

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফ আই আর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে লাইভ টিভি শোতে অপমান করা হয়েছে, এই অভিযোগে মহারাষ্ট্রের প্রতিটি জেলায় জেলায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন যুব কংগ্রেসের নেতৃবৃন্দ। এবার জানা গেল, শুধু মহারাষ্ট্রে নয়, সমগ্র দেশজুড়েই এফ আই আর দায়ের হয়েছে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। বাংলাও বাদ নয়। গতকাল পশ্চিম বর্ধমানেও জমা পড়েছে এফ আই আর। 

রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী তার টিভি চ্যানেলে একটি লাইভ শো থেকে সম্প্রতি মহারাষ্ট্রের পালঘরে ঘটে যাওয়া সাধুদের ওপর গণহত্যার সমালোচনা করতে গিয়ে বলে বসেন, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এই ‘হিন্দু’ সাধু হত্যায় খুশি হয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা।

বুধবার যুব কংগ্রেসের পক্ষ থেকে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মহারাষ্ট্রের প্রতিটি জেলায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। যুব কংগ্রেস নেতা সত্যজিৎ তাম্বে জানিয়েছেন, নিজের টিভি শোয়ের মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়ার এবং মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার জন্য অর্ণব গোস্বামীর বিরুদ্ধে প্রতিটি জেলার মহারাষ্ট্র পুলিশকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকাল পশ্চিম বর্ধমান human rights এর পক্ষ থেকে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফ আই আর করা হয়। মানবাধিকার কর্মী সোমনাথ লাহা জানান-  সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য ADPC এর অফিসে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফ আই আর জমা করা হয় ।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code