নিজস্ব সংবাদদাতা (SER-20), খাটামারি, ২১ এপ্রিল ২০২০ :
কোভিড-১৯ এর করাল গ্রাসে জর্জরিত গোটা দেশ। এর সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন জারি ৩ রা মে পর্যন্ত । গ্রাম গুলিও এর ব্যতিক্রম নয় । এই লকডাউন এর ফলে বেশিরভাগ সমস্যায় পড়তে হয়েছে গ্রামের অসহায় হত দরিদ্রদের । এইসমস্ত দরিদ্র পরিবারের সাহায্যে এগিয়ে এল চৌধুরীহাটের একটি ক্লাবের সদস্যরা।
ক্লাব সদস্য রজত কর্মকার বলেন- "চৌধুরীহাটের খাটামারি দেশবন্ধু ক্লাবের তরফ থেকে করোনা সচেতনতার বার্তা দেওয়ায় পাশাপাশি প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, আলু, ডাল, লবন, সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us