Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে অন্তর্ভূক্ত নোভেল করোনা


    ২০২০ সালের আতঙ্কের আর এক নাম নোভেল করোনা ভাইরাস যার মারণ কামড়ে বিশ্বব্যাপী প্রাণ গিয়েছে লক্ষাধিক মানুষের। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসকে বাগে আনার আগেই জায়গা করে নিল লখনউ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে। আগামী সেমিস্টার থেকেই এই ভাইরাস নিয়ে পড়তে হবে পড়ুয়াদের।

    লখনউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অলোক রাই জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বায়ো-কেমিস্ট্রি এমএসসির প্রথম সেমিস্টারের সিলেবাসে অন্তর্ভূক্ত করা হয়েছে নোভেল করোনাকে। এর জন্য সিলেবাসে প্রয়োজনীয় পরিবর্তন নিয়েও কাজ শুরু করেছেন অধ্যাপকরা। পড়ুয়ারা এই ভাইরাসের প্রকৃতি, সংক্রমণ, আক্রান্তের লক্ষণসমূহ সম্পর্কে জানতে পারবে। তবে শুধু বায়ো-কেমিস্ট্রিই নয়, পাবলিক হেল্থ বা জনস্বাস্থ্যের কোর্সেও রাখা হবে এই মারণ ভাইরাসকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code