সুরশ্রী রায় চৌধুরীঃ
যখন থেকে গুটি গুটি পায়ে করোনা ভারতে প্রবেশ করছিল তখন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ মন্ত্রক এর উপর ভরসা রাখতে বলছিলেন। করোনা মহামারী রোধ করার এখনো কোনো ওষুধ বার হয় নি। তাই এক মাত্র ভরসা পরিচ্ছন্নতা, সাবধানতা এবং আয়ুষ মন্ত্রক কে অনুসরণ করে নিজেদের রোগ প্রতিরোধ গড়ে তোলা। মোদীর গাইড লাইন দেশ বাসী অনুসরণ করছিলেন।
কিন্তু করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে দীর্ঘ লক ডাউন থাকা সত্বেও পুরোপুরি এই সক্রমন কে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অবশেষে ২ রা এপ্রিল একটি এপ্লিকেশন ডাউনলোড করতে অনুরোধ করে ছিলেন নরেন্দ্র মোদী । যার নাম আরোগ্য সেতু। এই এপ্লিকেশনটি ই পাশের মতো কাজ করছে। আরোগ্য সেতু ডাউন লোড করলে আমরা ঘরে বসে বিভিন্ন জায়গায় আক্রান্তর সঠিক খবর পাবো।এবং নিকটবর্তী সাস্থকেন্দ্রের ও সন্ধান পাওয়া যাবে। এ ছাড়া এই ভাইরাস সম্পর্কিত যাবতীয় টিপস ও প্রশ্ন উত্তর এর জন্য রয়েছে চ্যাটবট। এটি ১১ টি ভাষায় উপলব্ধ।
এই এপ্লিকেশনটি ডাউন লোড করলে স্মার্টফোন এর ডাটা এবং ব্লুটুথ ব্যাবহার করে কোভিড ১৯ আকার্ন্তর সংখ্যা ও নির্ধারণ করা যাবে।এই এপ্লিকেশন টি যে কার্যকরী তা বিশিষ্ট জোনেরাও স্বীকার করেছে। এই এপ্লিকেশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে গুগুল প্লে স্টোর টি তে ১০ মিলিয়ন ডাউনলোড অতিক্রম করেছে। আপ্পল এপ্লিকেশন ডাউনলোডের সংখ্যা প্রকাশ না করলে ও আরোগ্য সেতু কে ১ নং ফিটনেস এপ্লিকেশন এর তকমা দিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us